Logo
Logo
×

নগর জুড়ে

১৪নং ওয়ার্ডে মনির’কে বিপুল ভোটে বিজয় করার আশ্বাস

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম

১৪নং ওয়ার্ডে মনির’কে বিপুল ভোটে বিজয় করার আশ্বাস
Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের  ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনিরুজ্জামান মনির গণসংযোগ করেন। আজ বুধবার সকাল ৯টায় নাসিক ১৪নং ওয়ার্ডের ডি.এন.রোড নন্দীপাড়া এলাকায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান ১৪নং ওয়ার্ডের সাবেক  (কাউন্সিলর-প্যানেল মেয়র) ও কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির।

 

এ সময় কাউন্সিলর  প্রার্থী মনিরুজ্জামান মনির নন্দীপাড়া এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ আমার বড় ভাই, কেউ আমার  আদরের ছোট ভাই, কেউ আমার বোন, আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে  আপনাদের সেবা করার সুযোগ দিন। তিনি আরও বলেন, আমি কোন সন্ত্রাসীদের লালন পালন করি না। আমি একজন ব্যবসায়ী মানুষ, বিগত ৫ বছর আপনাদের সেবা করেছি। আমি চাই এই ১৪নং ওয়ার্ডকে একটি সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সারা জীবন আপনাদের সেবা ও সহযোগিতা করে যেতে পারি।

 

আগামী ১৬ জানুয়ারী আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। এ সময় নন্দীপাড়ার এলাকার  প্রতিটি ভোটারা কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরকে দোয়া ও বিপুল ভোটে বিজয় করার আশ্বাস দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন