কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিবের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলিফ হাবিব জর্দান সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন। সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট সংলগ্ন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়ার সাথে সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতের সময় আলিফ হাবিব (জর্দান) গণমাধ্যম কর্মীদের বলেন, একটি উন্নত,সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। যেখানে ওয়ার্ডের প্রতিটি মানুষ নির্বিঘ্নে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের মাদক,সন্ত্রাস, ইভটিজিং,বিরুদ্ধে কাজ করবো আমি। ময়লা আবর্জণা,মশার সমস্যা সহ যেসকল সমস্যা রয়েছে সেগুলো নিরসন এবং আমাদের মা-বোনেরা যেন দিন-রাত সবসময় নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমি কাজ করবো।
১৪নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড বানাবো। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, ব্যাংকার আক্তারুজ্জামান, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শহিদ উল্লাহসহ প্রমূখ।


