Logo
Logo
×

নগর জুড়ে

১১ নম্বর ওয়ার্ডে পিতার জায়গায় ছেলে বাবু সেবা করার সুযোগ চান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

১১ নম্বর ওয়ার্ডে পিতার জায়গায় ছেলে বাবু সেবা করার সুযোগ চান
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বাবুর সমর্থনে তল্লা এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তল্লা বড় মসজিদ এলাকায় শিল্পপতি শমশের আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সেই সাথে এই সভায় ১১ নম্বর ওয়ার্ডের বর্তমান সফল কাউন্সিলর জমশের আলী জন্টুর ছেলে ও সমাজ সেবক শাহাদাত হোসেনকে নির্বাচিত করার জন্য সকলে ঐক্য মত প্রকাশ করেন। এসময় ১১ নম্বর নাসিক কাউন্সিলর জমসের আলী জন্টু বলেন, আমি দীর্গ ৩৭ বছর যাবৎ ১১ নম্বর ওয়ার্ডের মানুষের মাঝে সেবা করে আসছি। আমি এখন অসুস্থ হওয়ায় আমার একমাত্র ছেলে শাহাদাত হোসেন বাবুকে আপনাদের মতামতের প্রেক্ষিতে সমর্থন করলাম। সেই সাথে আমি যদি কোন ভুল করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন।

 

আমি যেই ভাবে দিন রাত পরিশ্রম করে ১১ নম্বর ওয়ার্ডবাসির সেবা দিয়েছি তারচেয়ে বেশি সেবা দিবে আমার ছেলে। আমাদের কোন চাওয়া পাওয়া নেই। আমার ছেলে যুবক হওয়ায় সে সব জায়গায় গিয়ে কাজ করতে পারবে। তাই আপনারা তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। এসময় অন্যান্য বক্তারা বলেন, আমরা এতোদিন যোগ্য এক ব্যক্তির মাধ্যমে সেবা পেয়েছি। এবার তার স্থানে জমসের আলী জন্টুর সুযোগ্য ছেলে আমাদের সেবায় করার জন্য মরুব্বিদের অনুরোধে প্রার্থী হয়েছে। তাই আমরা তাকে জয়ী করে ঘরে ফিরবো। আর এজন্য তাকে নির্বাচিত করতে দিন রাত আমাদের প্রতিটি মানুষের ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তাহলে আমাদের জয় আসবে।

 

নাসিক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বাবু বলেন, আমার পিতা সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত ছিল। সামনেও থাকবে। তল্লা এলাকার মানুষও ভোটের মাধ্যমে আমার পিতাকে নির্বাচিত করে তাকে বার সেবা করার সুযোগ দিয়েছেন। আমিও আপনাদের মাঝে সেবকার করার জন্য প্রার্থী হয়েছি। আর এজন্য সকল মুরুব্বিদের থেকে শুরু করে সকলের দোয়া চাই। আমাদের কোন চাওয়া পাওয়া নেই। আমি যদি সরকারি ভাবে কোন কাজ করতে না পাতি তাহলে ওই কাজ আমার নিজের অর্থায়নে করে দিবো। আর এজন্য আপনাদের সহযোগিতা চাই। আশা করি ভোটের মাধ্যমে জয়ী করে আপনারা সহযোগিতা করবেন।

 

এসময় উপস্থিত ছিলন, বিশিষ্ট শিল্পপতি আলী নুর, আবদুল হাকিম খন্দকার টিটু, শওকত আলী, মনিরুজ্জামান, কিরন চৌধুরী সহ আরো অনেকে।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন