Logo
Logo
×

নগর জুড়ে

সকল বাধা অতিক্রম করে ১৬ জানুয়ারি আমরা নেত্রীকে নৌকা উপহার দেব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৫৭ পিএম

সকল বাধা অতিক্রম করে ১৬ জানুয়ারি আমরা নেত্রীকে নৌকা উপহার দেব

গতকাল বিকেলে দেওভোগের শেখ রাসেল নগর পার্কে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত বিজয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জেরা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

Swapno

নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আলী আহাম্মদ চুনকা এবং সামসুজ্জোহা কাকা একসাথে মিলেমিশে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। নেতৃত্বের প্রতিযোগিতা ছিল কিন্তু সংঘাতময় রাজনীতি তারা করেননি। আমি সকলকে আহ্বান জানাবো, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে থাকুক, সংঘাত পরিহার করি।

 

আসুন আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ করবো, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, নৌকার আওয়ামী লীগ করবো। কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো চাচার রাজনীতি করবো না।’গতকাল বিকেলে দেওভোগের শেখ রাসেল নগর পার্কে আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।

 

সমাবেশে আইভী বলেন, ‘নাসিক মেয়র থাকাকালীন আমি শেখ রাসেল পার্ক তৈরি করেছি। এই শেখ রাসেল পার্কে প্রথম জনসভা আওয়ামী লীগের হলো, বঙ্গবন্ধুর উদ্দেশ্যে করা হলো। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে লেখা আছে, পাইকপাড়ার একটি ক্লাবে আওয়ামী লীগ গঠনের প্রথম সভা হয়। যেটার আত্মপ্রকাশ হয়েছিল পরবর্তীতে রোজ গার্ডেনে। আমরা নারায়ণগঞ্জবাসী দাবি করি, আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে।

 

আওয়ামী লীগের ঘাঁটি নারায়ণগঞ্জে। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বই লিখেছেন, আমার বাবা। সেখানে ৬ দফা আন্দোলনের কথা বলা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জ থেকে ৬ দফা আন্দোলনের ঘোষণা হয়েছিল। ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীততে সকল ক্ষেত্রে নারায়ণগঞ্জ।’ তিনি আরও বলেন, ‘২০০৩ থেকে আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করছি। ২০০১ এর পরে যখন আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময় ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছিলেন।

 

আওয়ামী লীগের সমর্থন নিয়ে ২০০৩ সালে আমি জয়ী হয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যাকে আমি নারায়ণগঞ্জের চাবি তুলে দিয়েছিলাম। ১৯৮১ সালে যখন জননেত্রী বাংলাদেশ আসেন তখন প্রথম জনসভা নারায়ণগঞ্জে হয়েছিল। তখন যেমন আমার পিতা আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জের চাবি তার হাতে তুলে দিয়েছিলেন, আমি সেই ধারাবাহিকতা রক্ষা করেছি। ২০১১ সালে নির্বাচন করেছি, ২০১৬তে নৌকা নিয়ে নির্বাচন করেছি। এবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাকে আপনারা দোয়া করবেন, আমি যেন নৌকার মান-সম্মান রাখতে পারি।

 

আপনারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কোনো ষড়যন্ত্রের কাছে আমরা যেন পরাজিত না হই। সকল বাধা অতিক্রম করে ১৬ জানুয়ারি আমরা নেত্রীকে নৌকা উপহার দেব।’

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, আড়াইহাজার থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আবদুল কাদির, আদিনাথ বসু, আসাদুজ্জামানান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ  জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন