গোয়েন্দা রিপোর্টে ৬৭ ভাগ মানুষ আইভীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:০০ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, যেই নারায়ণগঞ্জের মানুষ ডা. সেলিনা হায়াৎ আইভীকে চারবার নির্বাচিত করেছেন, নারায়ণগঞ্জের মানুষ এইবারের নির্বাচনে আইভীকে কোন ভাবেই প্রত্যাক্ষান করতে পারে না। নারায়ণগঞ্জের মানুষ নিশ্চই আইভীকে বুকে টেনে নিবে। গোয়েন্দা সংস্থার রির্পোটে আমাদের কাছে আছে, সেই থেকে আমরা জানতে পেরেছি নারায়ণগঞ্জের ৬৭ ভাগ মানুষ নৌকা মার্কায় আইভীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে।
কোন শক্তি আইভীকে পরাজিত করতে পারবে না। আইভীর প্রতিদ্বন্দ্বী হয়ে যে দাঁড়িয়েছেন তিনি বিএনপি করেন, বিএনপির মার্কা ধানের শীষ। তবে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন না, তিনি অন্য মার্কা নিয়ে নারায়ণগঞ্জের মানুষের চোখ ফাঁকি দিয়ে নির্বাচিত হতে চান। তবে আমি বলবো, নারায়ণগঞ্জের মানুষের চোখ চারদিকে আছে। যাদের অনুভুতিতে বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। তাদের চোখ ফাঁকি দিয়ে অন্য কোন মার্কায় ভোট নিতে পারবে না। নারায়ণগঞ্জের ভাই ও বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৬ জানুয়ারি সকলে নৌকায় ভোট দিবে।
মাননীয় প্রধানমন্ত্রী আইভীকে আপনাদের কাছে পাঠিয়েছে। ইনশাআল্লাহ আগামী ১৬ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত। গতকাল বিকেলে নগরীর শেখ রাসেল নগর পার্কে আয়োজিত বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, আড়াইহাজার থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আবদুল কাদির, আদিনাথ বসু, আসাদুজ্জামানান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


