আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জয় বাংলা নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু।
শুক্রবার (২৪ ডিসেম্বর) আপিলের দায়িত্বে থাকা ঢাকা বিভাগীয় কমিশনার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বাবুর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তারা।
এর আগে গত ২০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইয়ের সময় কামরুল ইসলাম বাবুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার।
ওই সময় নির্বাচন অফিস জানায়, আয়কর রিটার্ন ও ঋণখেলাপীর কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বাবু। আপিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।


