Logo
Logo
×

নগর জুড়ে

মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইভীকে নাকি ঘাতকদেকে আপনারা ভোট দিবেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ পিএম

মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইভীকে নাকি ঘাতকদেকে আপনারা ভোট দিবেন
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আমরা এমনটা সময়ে নারায়ষগঞ্জে বিজয় সমাবেশ করছি তার কয়েক দিন পরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে। আমরা যখনই কোনো নির্বাচনে যাই তখনই আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বিতা হতে দাঁড়ায় কারা যারা ১৯৭১ সালে আমাদের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সেই স্বাধীনতা বিরোধীরা আজকে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ওই চক্র ১৫ আগষ্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধকে সহপরিবারে হত্যা করেছে সেই হত্যাকারীর দল বিএনপি আজকে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০০৪ সালে আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য যারা ১৪টি গ্রেনেট নিক্ষেপ করেছিলেন তারাই আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। গতকাল বিকেল তিনটায় শহরের দেওভোগ শেখ রাসেল নগর পার্কে এই সমাবেশের আয়োজন করা হয় ।

 

মির্জা আজম নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি বলতে চাই আপনারা আগামি ১৬ জানুয়ারি নির্বাচনে কাকে ভোট দিবেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিবেন না, নাকি ওই ৭১ ও ৭৫’র ঘাতক ও ২০০৪ সালের ঘাতকদেকে আপনারা ভোট দিবেন। আমার বিশ্বাস আপনারা শেখ হাসিনার মনোনিত প্রার্থী আইভীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে সেই প্রত্যাশাই রাখছি।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, আড়াইহাজার থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আবদুল কাদির, আদিনাথ বসু, আসাদুজ্জামানান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ  জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন