Logo
Logo
×

নগর জুড়ে

আইভী হলেন না’গঞ্জের চাঁদ-সূর্য : আহমদ হোসেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:৫১ পিএম

আইভী হলেন না’গঞ্জের চাঁদ-সূর্য : আহমদ হোসেন
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, শুনলাম কি আর এসে দেখলাম কি। এই যে মিছিল পদ্মার স্রোতের মতো আসতাছে , পদ্মার স্রত সাগর হয়ে গেছে। নাম নাম বলেন আইভী আইভী।

 

এই দিনের বেলা সূর্য্য উঠে পৃথিবীকে আলোকিত করে না, আর রাতে যে চাঁদ উঠে অন্ধকারকে কি আলোকিত করে না। আইভী হচ্ছে নারায়ণগঞ্জের সেই চাঁদ, চাঁদ। ১৬ জানুয়ারি মানে বিজয় বিজয় বিজয়।

 

আইভীর বিজয়, শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন। গতকাল বিকেল তিনটায় শহরের দেওভোগ শেখ রাসেল নগর পার্কে এই সমাবেশের আয়োজন করা হয় ।

 

 

তিনি আরও বলেন, বিএনপি নাকি নির্বাচনে আসবে না এখন বোরকা পরে এসেছে এবং বোরকা পরে চলে যাবে। ১৬ জানুয়ারি সন্ধ্যার পরে এমন হারা হারবে. হারার পরে রাতের গল্প বানাবে। বিএনপি রাতের গল্প বানায় আর আমাদের নেত্রী শেখ হাসিনা রাতের না দিনের গল্প বানায়। জিয়াউর রহমান রাতের গল্প বানিয়ে ক্ষমতায় এসেছিলেন আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কণ্যা নির্বাচন করে দিনে ক্ষমতায় আসছে।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, আড়াইহাজার থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আবদুল কাদির, আদিনাথ বসু, আসাদুজ্জামানান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ  জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন