১২ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত করতে আমি প্রার্থী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৫:০২ পিএম
গতকাল সন্ধ্যায় মানুষের সাথে নাসিক ১২ নম্বর ওয়ার্ডে মিছিল করেন কাউন্সিলর প্রার্থী নাইম হোসেন মিশাল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ থেকে মানুষের সাথে সালাম বিনিময় করে যাচ্ছে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাইম হোসেন মিশাল। ইতি মধ্যে তিনি কাউন্সিল প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করে বৈধতা পায়। শুক্রবার সন্ধ্যায় নাসিক ১২ নম্বর ওয়ার্ড তল্লা এলাকায় নির্বাচনী সালাম দিয়ে মিছিল করেন।
এই সময় মিশাল ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম এমন স্লোগানে মূখরি ত হয়ে উঠে তল্লা এলাকায়। পরে তারা খানপুর বৌ বাজার থেকে শুরু করে মেইন রোড ডনচেম্বার হয়ে রামবাবু পুকুরপাড় হয়ে ব্যাংকলোনী চকলেট ফ্যাক্টরী ঘুরে খানপুর বাজারে এসে শেষ হয়। এসময় নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিশাল বলেন, পরিবর্তনের পক্ষে উন্নয়নের লক্ষে এই স্লোগান নিয়ে আমি মানুষের ধারে ধারে যাচ্ছি। মানুষ আমাকে পেয়ে খুব আনন্দিত।
আমি ওয়ার্ডবাসির সেবার করার জন্য সর্বস্তরের মানুষের দোয়া এবং অনুরোধে প্রার্থী হয়েছি। তিনি আরও বলেন, আমি এই ১২ নম্বর ওয়ার্ডে কোন সন্ত্রাস,চাদাঁবাজ মুক্ত করার জন্য কাজ করতে চাই। সেই সাথে এখানে মাদক কারবারির কোন ঠাই থাকবে না। আর এজন্য সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আশা করি আপনার আমাকে সহযোগিতা করবেন। সেই সাথে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সন্ত্রাস চাদাঁবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান তিনি। একটি পক্ষ আমাকে নিয়ে গুজব ছড়াচ্ছে, আমি নাকি বসে পরছি। আমাকে নাকি বসিয়ে দেয়া হয়েছে। আমি আমার জীবন থাকা পর্যন্ত শেষ লড়াই চালিয়ে যাবো। কেউ চাপ দিয়ে আমাকে বসাতে পারবে না।
মিশাল বলেন, ১২ নম্বর ওয়ার্ডবাসি এবার পরিবর্তন চায়। একই সাথে প্রতিটির মানুষের মাঝে পরিবর্তনের বাতাস বইছে। তাদের একটাই দাবী তারা এবার পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের বার্তা নিয়ে আমি প্রার্থী হয়ে প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের মনে কথা শুনতেছি। বঞ্চিত অবহেলিত ভোটাররাও আমার সাথে মনখুলে তাদের সমস্যার কথা জানান। আল্লাহ আমাদের এলাকার মানুষের মাঝে পরিবর্তনের বীজ বপন করেছে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের কাছে ভালো সারা পাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন,মাসুদ তালুকদার, আরিফ হোসেন, আমির হোসেন, চিশতি, মামুন হোসেন, মিরাজ হোসেন, বাহার হোসেন, রাব্বি, মামুন খান, আবদুর রশিদ, মোহাম্মদ আলী, রাজিব হোসেন, আরিফ খান, খালিদ সাইফুল্লাহ, হৃদয় হোসেন,মনির হোসেন, মাওলানা রিয়েল, নয়ন খান,রাহাত খান।


