Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনার গণসংযোগ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:০৫ পিএম

১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ হেনার গণসংযোগ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ করে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিম আহমেদ হেনা।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ করে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সেলিম আহমেদ হেনা।

 

শনিবার ( ২৫ ডিসেম্বর ) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ১১নং ওয়ার্ডের হাজীগঞ্জ রেললাইন বাজার, তল্লা সুপারীভাগ, তল্লা প্রাইমারী স্কুল, তল্লা বড় মসজিদ, তল্লা রেললাইন এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে ১১নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যায় জর্জরিত। এই সমস্যা গুলো সমাধান করে সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করবে বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন।

 

গণসংযোগ কালে এসময়ে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আলাউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কৃষি সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা সিরাজুল হক, শ্রমিক নেতা মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, আবুল হোসেন হাসু, ভোলা বাবু, ইকবাল হোসেন, মো. শামীম, আমির হোসেন, হালিম বেপারী, নিজাম উদ্দিন, শামসুল ইসলাম, মো. আলী, আঃ মান্নান, জাতীয় পার্টির নেতা হুমায়ুন কবির, মরহুম গিয়াস উদ্দিন (বীর প্রতীক) এর ছেলে বিজু, ১১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনোয়ার সাঈদ লিংকন, যুবলীগ নেতা স্বপন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ এড. ইব্রাহীম, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন