Logo
Logo
×

নগর জুড়ে

নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্যে দিয়ে আফজালের প্রচারণা শুরু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:৫১ পিএম

নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্যে দিয়ে আফজালের প্রচারণা শুরু

গতকাল বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের কবর জিয়ারতের করেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মো. আফজাল হোসেন।

Swapno

বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মো. আফজাল হোসেনের নিবাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন।

 

শনিবার ( ২৫ ডিসেম্বর ) বিকেলে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে প্রয়াত নাসিম ওসমানের কবরে প্রথমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং পরে নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রয়াত সাংসদ নাসিম ওসমানসহ ওসমান পরিবারের প্রয়াত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও ওসমান পরিবারের সকলের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, যুগ্ম আহ্বায়ক ও জেলা যুব সংহতির আহবায়ক রিপন ভাওয়াল, মাহবুবুর রহমান শিকদার, মহানগরের আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, যুগ্ম আহ্বায়ক অনিল শিকদার, রায়হান শরীফ, আলী আহম্মদ, খসরু, সুজন, মিনা, বাদশা, বাবু, নাজমুল, সজিব, পুনম, মঞ্জুর, আবুল, হামীম, অপু, সিদ্দিক, সবুজ, কালুন, মিয়াদ বাবু, আনিসসহ জাতীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন