Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডে সাইফুল হাসান রিয়েলে’র উঠান বৈঠক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম

১১নং ওয়ার্ডে সাইফুল হাসান রিয়েলে’র উঠান বৈঠক

গতকাল ১১নং ওয়ার্ডের এম সার্কেস এলাকায় তিরুণ সমাজ সেবক খানপুর এলাকার কৃতি সন্তান এ. বি. এম সাইফুল হাসান রিয়েলে’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডে এবার পরিবর্তন চায় ভোটাররা। তরুণ সমাজ সেবক খানপুর এলাকার কৃতি সন্তান এ. বি. এম সাইফুল হাসান রিয়েল এই ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। সেই অর্থে রিয়েল অনেকটাই এগিয়ে রয়েছেন। বিশিষ্ট সমাজ সেবক মো. শাহ আলম গাজী’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

 

 শুক্রবার সন্ধ্যায় এম সার্কেস এলাকায় রিয়েলের উঠান বৈঠকের আয়োজন করেন এলাকাবাসী।  ওয়ার্ডবাসীর মতে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১১নং ওয়ার্ড তুলনামূলক ভাবে সবচেয়ে অবহেলিত উন্নয়ণ বিমুখ। তাই উন্নয়ণের সার্থে সৎ যোগ্য প্রার্থী রিয়েল ভাইকেই আমরা চাই। বিশেষ করে করোনাকালিন সময় রিয়েল ভাই নিজ অর্থায়নে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিয়েছেন। আমাদের পাশে ছিলেন। কাউন্সিলর প্রার্থী রিয়েল, বলেন, ১১নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। বিগত দিনে আপনাদের  পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব। মাদক মুক্ত সমাজ গঠন করাই হবে আমার মূল লক্ষ। অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। 

 

 এসময় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসাক আলী, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, বাংলাদেশ ট্যাক্সেস এম্পলোয়ীজ এসোসিয়েশনের সহ-সভাপতি হাজী লোকমান আহম্মেদ, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক মো. আসলাম, মো. তৈয়ব আলী সরদার, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ সেলিম মিয়া, মো. রিপন, শেখ আরিফ, মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ হাফেজ মিয়া, শেখ সেলিম, কাইয়ুম ভান্ডারী, শাকিল খন্দকার ১১নং ওয়ার্ডে সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাবেদ হোসেন, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মোবাশশির খালিপ দান, এছাড়া উপস্থিত ছিলেন, লিজিনা খন্দকার কনা, রুনা বেগম, মাহফুজা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন