Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১৬নং ওয়ার্ডে রিয়াদ হাসানের ব্যাপক গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪৩ পিএম

নাসিক ১৬নং ওয়ার্ডে রিয়াদ হাসানের ব্যাপক গণসংযোগ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিয়াদ হাসান এর সমর্থকরা এক ব্যাপক গণসংযোগের আয়োজন করেন।

Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিয়াদ হাসান এর সমর্থকরা এক ব্যাপক গণসংযোগের আয়োজন করেন। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরীর ২নং বাবুরাইল এলাকার নিজ বাসভবনের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়েদ উল্লাহ এর নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে চাচা-ভাতিজা দুজনেই প্রার্থী হওয়ায় তাদের মাঝে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হলেও এবার সকল মান-অভিমান ভুলে ভাতিজার পক্ষে নির্বাচনি মাঠে নেমেছেন এ সাবেক প্যানেল মেয়র। ফলে ১৬নং ওয়ার্ডের নির্বাচনী লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেলেন বাংলাদেশ মিল মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আফতাব হোসেন শুক্কুর এর সুযোগ্য পুত্র সৎ, নির্ভীক ও তরুণ সমাজ সেবক মোঃ রিয়াদ হাসান।

 

এসময় ১৬নং ওয়ার্ডের ২নং বাবুরাইল এলাকা থেকে গণসংযোগটি শুরু হয়ে দেওভোগ পাক্কা রোড, আখড়া, ১নং বাবুরাইল, তাতীপাড়া ও বেপারী পাড়া হয়ে পূনরায় ২নং বাবুরাইল খানকার সামনে এসে শেষ হয়। এসময় ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে সমর্থন জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন