নাসিক ১১নং কাউন্সিলর প্রার্থী বাবু’র উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪৬ পিএম
নাসিক নির্বাচনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বাবু’র নির্বাচনী উঠান বৈঠক গতকাল তল্লা বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বাবু’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) বাদ মাগরিব নাসিক ১১নং ওয়ার্ড তল্লা বড় জামে মসজিদ প্রাঙ্গণে শিল্পপতি শমসের আলীর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু। আরও উপস্থিত ছিলেন, মঞ্জুর হোসেন, মনির হোসেন, শওকত আলী স্যার, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, অ্যাডভোকেট শাহিন, মনিরুজ্জামান শাহিন সহ এলাকার পঞ্চায়েত নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে জমসের আলী ঝন্টু বলেন, জীবনের ৩৭ বছর ধরে এই ওয়ার্ডের উন্নয়ন ও কষ্টের মধ্যে দায়িত্ব পালন করেছি।জীবনের কারো কাছ থেকে কিছু নেয়নি, বরং মানুষদের পাশে ছিলাম। আজ বয়স্ক হওয়ায় আপনাদের সেবা আর সময় দিতে পারছি না। আমার ও পরিবারের ইচ্ছা ছেলে শাহাদাত হোসেন বাবু’কে আপনাদের কাছে সোর্পদ করেছি। আপনাদের সেবায় ওরে ১৬ জানুয়ারী নির্বাচনে একটি করে ভোট প্রার্থনা করছি।


