Logo
Logo
×

নগর জুড়ে

‘সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা ও মানসিক প্রশান্তি বিকাশে কাজ করব’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫৭ পিএম

‘সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা ও মানসিক প্রশান্তি বিকাশে কাজ করব’
Swapno

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অসিত বরণ বিশ্বাস গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানবাজার এলাকায় বিভিন্ন ভবনের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন।

 

এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে (১৫ নং ওয়ার্ড অংশে) স্থানীয় উপকারভোগীদের সাথে নিয়ে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। অনেক সময় হৃদরোগে আক্রান্ত রোগীদের ঢাকায় নেয়ার সময় পথেই মৃত্যু হয়, এমতাবস্থায় মুমূর্ষু রোগীদের জরুরী চিকিৎসায় হার্ট-সেন্টার চালু করার উদ্যোগ নেয়া হবে। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে ট্যাক্স রিবেট এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বহুতল ভবনে ছাদ-কৃষি গড়ে তোলা হবে। তাই আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে পুনরায় আমাকে ভোট দিয়ে নাগরিক সুবিধা সম্পন্ন ওয়ার্ড গড়ে তোলার সুযোগ দিন। 

 

গণসংযোগকালে অসিত বরণ বিশ্বাসের সাথে অংশ নেন বাসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক নিখিল দাস, সদস্য সচিব আবু নাইম খাঁন বিপ্লব,  শ্রমিক ফ্রট, ছাত্রফ্রন্টের নেতা-কর্মী সহ এলাকাবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন