Logo
Logo
×

নগর জুড়ে

হত্যার হুমকি, ময়লা থেকে আমাদের বাচাঁন : এম এইচ মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১১:০১ এএম

হত্যার হুমকি, ময়লা থেকে আমাদের বাচাঁন : এম এইচ মামুন

সিটি কর্পোরেশন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হান্নান মামুন গতকাল সিটি কর্পোরেশন এর সিও ,জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Swapno

নিজেকে হত্যা হুমকি থেকে বাচঁতে এসপি বরাবর স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশরেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হান্নান মামুন।

 

 রোববার ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় এসপি অফিসে তিনি এই স্মারকলিপি প্রদান করেন। অপরদিকে ময়লা আবর্জনা থেকে ১৮নং ওয়ার্ডবাসীকে রক্ষা দাবিতে নাসিক সিইও ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তিনি। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে এম এইচ মামুন বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাকে স্মারক দিয়েছি। 

 

সারা শহরের ময়লা আমাদের ১৮ নং ওয়ার্ডে ফালানো হয়। আমরা এ থেকে মুক্তি চাই। দীর্ঘদিন নেতৃত্ব শূন্যতার কারনের আমাদের এলাকায় ময়লা আবর্জনা ফালানো হয়। এর প্রতিকার চাই। এখানে যে নেতৃবৃন্দরা আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও ৪ আসনের এমপি শামীম ওসমান।  আমরা তাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে বাচান, আঠারো ১৮নং ওয়ার্ডবাসীকে বাচাঁন। এখানে শুধুমাত্র নেতৃত্বশূন্যতার কারনে ময়লা পালানো হয়।

 

শহীদনগর আলামিন নগরসহ আমাদের এলাকা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এটা উন্নত বিশ্বে হলে শাস্তি হত। কিন্তু দুর্ভাগ্য আমাদের। ওয়ার্ডে আমাদের নেতৃত্ব না থাকার কারনে আমাদের উপর ময়লাটা চাপিয়ে দেয়া হচ্ছে।  আপনারা জানেন ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। মসজিদ মাদ্রাসায় নামাজ পড়া যায় না। মশা মাছি আবর্জনায় ভরপুর এই ১৮ নং ওয়ার্ডের এলাকাগুলো। সকল স্তানে ময়লা আর ময়লা। এই শহরের সকল আবর্জনা এবং পরিচ্ছন্ন কর্মীদের গাড়ির অপরিকল্পিত গ্যারেজ বানানে হয়েছে। আমরা অনতিবিলম্বে গ্যারেজটি বন্ধের দাবী জানাই। আমাদের বলা হচ্ছে এখানে নাকি বাগান হবে। এটা শুধু মিথ্যা আশ্বাস।

 

এতদিনে মানুষের বসবাস স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমরা এর প্রতিকার চাই। এই ওয়ার্ডের যারা প্রার্থী তাদের বলবে আসুন আমাদের কাতারে। আমরা সাথে একসাথে কাজ করি ও এলাকা দূষণমুক্ত করি। এখানে অনেকে বিএনপি জামাতের সাথে গোপন মিটিং করছেন। আপনারা হয় আওয়ামী লীগ অথবা বিএনপিতে যোগ দিন। তারপরেও জনজনের দাবীর পক্ষে একাত্মতা প্রকাশ করুন। জনগনরে দাবী এই ময়লা আবর্জনা অন্যত্র সরানো হোক। আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেব। এখানে প্রার্থীসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আমাকে হুমকি প্রদান করছে। টাকা না দিলে আমাকে মেরে ফেলবে।

 

জানের নিরাপত্তার জন্য আমি পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবল মেয়রসহ উচ্চপর্যায়ের যারা আছেন তাদের কাছে অনুরোধ ১৮ নল ওয়ার্ডে একটি নিরপেক্ষ নির্বাচন দিন এবং ভোটকে বিশ্বাস করুন। জনগনের ভোটে যেই নির্বাচিত হয় তাকে যেন সবাই মেনে নেয় সে ব্যাবস্থা করুন। পাশাপাশি ১৮ নল ওয়ার্ডে যেহেতু তিনজন সরকারি দলের প্রার্থী এবং তাদের সকলেই অত্যান্ত ক্ষমতাবান। তারা জোরপূর্বক হুমকি শুরু করে দিয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো এলাকায় র‌্যাব ও সেনাবাহিনী নিয়োগ করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন