সিটি কর্পোরেশনের নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে নাসিক ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার ও জামতলা এলাকায় মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জলের নেতৃত্বে গণ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পক্ষে মাসদাইর বাজার ও জামতলা এলাকায় গণসংযোগ করেছেন মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন।
এ সময় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জলের নেতৃত্বে মাসদাইর বাজার এলাকায় গণসংযোগকালে তাকে এলাকার মুরব্বীরা ফুলের শুভেচ্ছা জানান। রোববার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় শহরের নাসিক ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার ও জামতলা এলাকায় গণসংযোগ করা হয়। সুমন জানান, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১৬ জানুয়ারী বিপুল ভোটে জয়ী করার জন্য আমাদের ওয়ার্ডের প্রচারণা শুরু করা হয়েছে।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর আওয়ামীলীগের দলীয় মার্কা নৌকা প্রতীক নিয়ে ডা. আইভী প্রতিটি ওয়ার্ডের নিজে প্রচারণা নামবেন। ডা. আইভী সিটি কর্পোরেশরেন পরপর ২বার নির্বাচিত মেয়র। তাকে আবারো পুনরায় বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা মাঠে থাকবো। এর ধারাবাহিকতায় আমরা প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছি।


