Logo
Logo
×

নগর জুড়ে

কাউন্সিলর প্রার্থী রাসেলের সমর্থনে মতবিনিময় সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:৪০ পিএম

কাউন্সিলর প্রার্থী রাসেলের  সমর্থনে মতবিনিময় সভা
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নাসিক কাউন্সিলর প্রার্থী রাসেলের সমর্থনে হরিজন সম্প্রদায়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বাদ এশার পর টানবাজার সিটি কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা অনেক নির্যাতিত। কে হিন্দু, কে খ্রিস্টান বা মুসলিম আমি তা আলাদা করে দেখি না। আমার কাছে সবাই সমান। আপনারা মেয়র প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিবেন। গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ থেকে রাসেলের মাধ্যমে আমি হরিজন সম্প্রদায়ের জন্য কাজ করতে চাই।

 

তিনি আরও বলেন, করোকালীন সময়ে এমপি সেলিম ওসমান ও শামীম ওসমান রাসেলের মাধ্যমে আপনাদের কাছে ট্রাক ভরে সাহায্য পৌঁছে দিয়েছেন। সিটি নির্বাচনে প্রথম এবং দ্বিতীয়বার যাকে ভোট দিয়ে ভুল করেছেন আশা করি এবার সেই ভুল করবেন না। এবার আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন। রাসেলকে আপনাদের খোঁজা লাগবে না, সে নিজ থেকে এসে আপনাদের সেবা করবে।

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সফল সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জাকিরুল আলম হেলাল, মহানগর পূজা উজ্জ্বাপন কমিটির পূজা বিষয়ক সম্পাদক রিপন ঘোষ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সহ- সভাপতি কূটু ভৌমিক, জেলা তাতী লীগের সহ-সভাপতি কালাম হোসেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ, নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি হামদান-উর রহমান শান্ত, সিটি ওয়ার্কাস ইউনিয়ন কমিটি সভাপতি শিমুল দাস, সাধারণ সম্পাদক কিশোর লাল, সুরজ দাস, যুবসংঘের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মামুন, হরিজন নেতা রামচরণসহ আরো অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন