Logo
Logo
×

নগর জুড়ে

শহরের ১নং রেলগেইটে বাস-ট্রেন দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে চার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম

শহরের ১নং রেলগেইটে বাস-ট্রেন দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে চার
Swapno

# পরিবারের কাছে তিনজনের লাশ হস্তান্তর
# পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের

 

শহরের ১নং রেলগেট এলাকায় যানজটের কারণে রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা বাসকে চলন্ত ট্রেনের ধাক্কার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। তাদের মাঝে তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ মৃত্যুর ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

 

ঢাকা রেলওয়ে থানায় রোববার রাতে ১৭৪ ধারায় অপমৃত্যুর মামলা দু’টি করা হয়। (মামলা নম্বার দু’টি-২৩২-২৩৩)। তথ্যটি নিশ্চিত করেছেন রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই মোখলেসুর রহমান। তিনি জানান, সোমবার দুপুর পর্যন্ত এই তিনলাশ হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা থানার ঝাড়াবর্ষা এলাকার মৃত. যাত্রারাম এলাকার ভূট্টারাম দাশ (৫২),  বন্দর উপজেলার মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম (৭৩), সদর উপজেলার ২নং বাবুরাইল ব্যাপারী পাড়ার মোক্তার হোসেনের ছেলে রিফাত হোসেন (৯) ও বন্দর থানার ঘাড় ঘোড়া মদনগঞ্জ গ্রামের বাসিন্দা মিসবাহ উদ্দিন (৬৫)।

 

গত রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনগামী একটি ট্রেনের সাথে যানজটে ক্রসিংয়ের আটকে থাকা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত আনন্দ পরিবহনের একটি বাসকে (ব-১১-৪৩৭৪) সাথে ধাক্কা হয়। এ ঘটনায় বাচটিকে দুমড়ে মুচড়ে ৩০/৪০ গজ দূরে নিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভূট্টারাম দাশ ও আবুল কালামের। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ট্রেনে কাটা পড়ে এক পা বিচ্ছিন্ন ৯ বছরের শিশু রিফাত হোসেন মারা যান। আর সোমবার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিসবাহ উদ্দিন।

 

এদিকে, সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে প্রধান করে ওই কমিটির বাকি সদস্যরা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও রেলওয়ে থেকে নেওয়া হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেন ডিসি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন