Logo
Logo
×

নগর জুড়ে

আইভী ও তৈমূর আলমকে নির্বাচন কমিশনের শোকজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৩৬ পিএম

আইভী ও তৈমূর আলমকে  নির্বাচন কমিশনের শোকজ
Swapno

আজ (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রতীক বরাদ্দের সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

 

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি। দুজন প্রার্থী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় তাদের শোকজ করেছি। আশা করছি তারা আমাদের সহায়তা করবেন।

 

এর আগে ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পরস্পরের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন