Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডে ট্রাক্টর প্রতীক নিয়ে লড়বেন সেলিম আহমেদ হেনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৩৬ পিএম

১১নং ওয়ার্ডে ট্রাক্টর প্রতীক নিয়ে লড়বেন সেলিম আহমেদ হেনা
Swapno

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ১১নং ওয়ার্ড  আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব সেলিম আহমেদ হেনা ট্রাক্টর প্রতীক নিয়ে লড়বেন। 

 

মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। এসময়ে সেলিম আহমেদ হেনা তার পছন্দের মার্কা ট্রাক্টর প্রতীক পান। সেলিম আহমেদ হেনা ট্রাক্টর প্রতীক পাওয়ায় উৎসাহিত তার কর্মী ও সমর্থকরা। প্রতীক পাওয়ায় তারা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন। এবং আগামী ১৬ জানুয়ারি সারাদিন ট্রাক্টর প্রতীক মার্কায় ভোট দিন, আমার তোমার মার্কা ট্রাক্টর মার্কা বলে শ্লোগান দেয়।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আলাউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কৃষি সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা খাজা শাহাবুদ্দীন, সিরাজুল হক, শ্রমিক নেতা মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, আবুল হোসেন হাসু, ভোলা বাবু, ইকবাল হোসেন, মো. শামীম, আমির হোসেন, হালিম বেপারী, নিজাম উদ্দিন, শামসুল ইসলাম, মো. আলী, আঃ মান্নান, ১১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনোয়ার সাঈদ লিংকন, যুবলীগ নেতা স্বপন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজ এড. ইব্রাহীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন