১১নং ওয়ার্ডে ঘুড়ি প্রতিক নিয়ে লড়বেন শাহাদাত হোসেন (বাবু)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৪৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড থেকে তারুন্যর প্রতীক মো. শাহাদাত হোসেন (বাবু) ঘুড়ি মার্কা নিয়ে লড়বেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড থেকে তারুন্যর প্রতীক মো. শাহাদাত হোসেন (বাবু) ঘুড়ি মার্কা নিয়ে লড়বেন। গতকাল বেলা বারোটার দিকে জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী রিটারিং কর্মকর্তা মোসাঃ মাহাফুজা আক্তারের কাছে ঘুড়ি প্রতীক বুঝে নেন তিনি।
প্রতীক পেয়ে শাহদাত হোসেন (বাবু) তার ওয়ার্ডে এলে জনতারঢল নামে। এসময় কর্মী সমর্থকদের ঘুড়ি মার্কার শ্লোগানে শ্লোগানে মূখরিত হয় আশপাশ। তরুণসমাজ সেবক ও জনপ্রিয় কাউন্সিলর জমসের আলী ঝন্টুর সুযোগ্য সন্তান শাহাদাত হোসেন (বাবু) বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ১১নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। বিগত দিনে আপনাদের পাশে আমার বাবা ছিলেন। এখন আমি আপনাদের সুখ দু:খের সাথী হতে চাই। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।


