১৪নং ওয়ার্ডে সফিউদ্দিন প্রধানের মার্কা লাঠিম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মো.সফিউদ্দিন প্রধান লাঠিম মার্কা প্রতীক পেয়েছেন। গতকাল মঙ্গরবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে নাসিক ১৪নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও করোনা যোদ্ধা মো.সফিউদ্দিন প্রধান লাঠিম মার্কা প্রতীক পেয়েছেন।
সফি উদ্দিন প্রধানের লাঠিম মার্কা প্রতিক পাওয়ার খবর জানার পর থেকে পুরো ওয়ার্ডে লাঠিম মার্কার জোয়ার উঠেছে। এ সময় কাউন্সিলর সফিউদ্দিন প্রধান বলেন, আমার মার্কা লাঠিম। আমি ১২বছর ধরে এই ১৪নং ওয়ার্ড বাসীকে সেবা দিয়ে যাচ্ছি, আমার ছোট ভাইও মরহুম মহিউদ্দিন প্রধান ও ২ বছর এই ওয়ার্ডবাসীকে সেবা করে গিয়েছেন। আমরা সবচেয়ে বেশি সেবাটা করেছি করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আমরা সারা দিয়ে ধর্ম বর্ন নিরবির্শেষে জনগনের পাশে এসে দাড়িয়েছি, তাদেরকে ঘরে ঘরে দুই তিন বার করে খাবার পৌছে দিয়েছি। সরকারী ভ্যাকসিন ও ভোটার কার্ড ওয়ার্ডবাসীর কাছে পৌছে দিয়েছি। আমাদের মহিউদ্দিন সৃতি সংসদের একটা ফান্ড আছে সেখান থেকে আমরা অনেকের বিয়ে সাদি, হিন্দু পরিবারের যারা সতকার করতে পারে না তাদের সতকারের ব্যবস্থা ও অসুস্থ ব্যক্তিসহ অনেককে আমরা অর্থ সাহায্য দিয়ে সহযোগিতা করে থাকি।
৫ আসনের এমপি সেলিম ওসমান, ৪ আসনের এমপি শামীম ওসমান ও খোকন সাহা সহ সবাই আমার জন্য দোয়া করেছেন ও আমাকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আমার ওয়ার্ডবাসীকে সালাম ও দোয়া চাচ্ছি আগামী ১৬ তারিখ আমার লাঠিম মার্কায় ভোট দিয়ে আমাকে আবার আপনাদের সেবা কারার সুযোগ দিন।


