Logo
Logo
×

নগর জুড়ে

সততা-মানবতা-উন্নয়নের প্রতীক আইভী : নিখিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৬ পিএম

সততা-মানবতা-উন্নয়নের প্রতীক আইভী : নিখিল
Swapno

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল বলেছেন, ২০১৬ সালের নাসিক নির্বাচনে যখন আইভী আপার জন্য কাজ করেছিলাম তখন মসজিদে একবার লিফলেট বিলি করছিলাম। তখন মুসুল্লিরা বললো আইভী আপার জন্য লিফলেট লাগবে না, আপাকে আমরা এমনিতেই ভোট দিবো। সেবারের মত আমার এবারও বিশ্বাস নারায়ণগঞ্জবাসী সততা, মানবতা, উন্নয়নের প্রতীক এবং জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ঠিকানা আইভী আপাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি কথা বলতে এসেছি একজন সৎ মানুষের পক্ষে। একজন সৎ মানুষের শক্তি থাকে পাহাড় সমান।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাষাঢ়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে যুবলীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের আদর্শের সাথে কোনো বিভেদ নেই। জয় বাংলার সাথে কোনো বিভেদ নেই। বিভেদ দেশদ্রোহীদের সাথে। যে আমার দেশ ও দেশের মানুষকে ভালোবাসে না তার সাথে আমাদের বিভেদ। যে মানুষটার জন্য নারায়ণগঞ্জবাসী ও সারা দেশ শান্তিতে বসবাস করতে পারছে তার জন্য আইভী আপাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। নৌকার জন্য আমরা পথসভা করবো। মানুষের ঘরে ঘরে যাবো, হাতে পায়ে ধরে ভোট চাবো। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল, সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন