Logo
Logo
×

নগর জুড়ে

১১নং ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীক নিয়ে লড়বেন এ. বি. এম. সাইফুল হাসান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:১৮ পিএম

১১নং ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীক নিয়ে লড়বেন এ. বি. এম. সাইফুল হাসান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড থেকে তারুন্যর প্রতীক এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল ঠেলাগাীড় মার্কা নিয়ে লড়বেন।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ড থেকে তরুন সমাজ সেবক ও তারুন্যর প্রতীক এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল ঠেলাগাড়ী মার্কা নিয়ে লড়বেন। মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী রিটারিং কর্মকর্তা মোসা. মাহাফুজা আক্তারের কাছে ঠেলাগাড়ী প্রতীক বুঝে নেন তিনি।

 

প্রতীক পেয়ে রিয়েল ১১নং ওয়ার্ডে এলে জনতারঢল নামে। এ সময় কর্মী সমর্থকদের ঠেলাগাড়ী মার্কার শ্লোগানে শ্লোগানে মূখরিত হয় আশপাশ। বিকালে ঠেলাগাড়ী প্রতীক এর বিশাল মিছিল বের করা হয়।

তরুন সমাজ সেবক ও তারুন্যর প্রতীক এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল বলেন, আল্লাহ আমাকে নির্বাচিত করলে রোল মডেল হবে এই ১১নং ওয়ার্ড। ২৭টি ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ড সবচেয়ে অবহেলিত ও উন্নয়ন বিমুখ। ওয়ার্ডবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ওয়ার্ডের জনগণের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য। সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। আমি আপনাদের সুখ দু:খের সাথী হতে চাই। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন