১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকুর পক্ষে নারীদের ঢল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকুর পক্ষে তার প্রতীক লাটিমের প্রচারণায় নারীদের ঢল অংশ নিয়েছেন শকুর স্ত্রী দিপা হাসেম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকুর পক্ষে তার প্রতীক লাটিমের প্রচারণায় নারীদের ঢল অংশ নিয়েছেন শকুর স্ত্রী দিপা হাসেম।
গতকাল বিকেলে ৫ শতাধিক নারী নিয়ে দিপা হাসেমের নেতৃত্বে এ প্রচারণার মিছিল ওয়ার্ডের ডন চেম্বার, খানপুর, কাজীপাড়া, মিশনপাড়া এলাকা প্রদক্ষিন করে। এসময় এলাকাবাসীরা শকুকে সমর্থন দিয়ে তাকে ভোট দেবেন এবং তিনিই জয়ী হবেন বলে জানান। দিপা হাসেম জানান, আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা ঘরে ঘরে ভোট চাইতে যাচ্ছি। এলাকায় এলাকায়ও প্রদক্ষিন করছি। প্রতিটি ঘরই আমাদের আপন। নারীদের জন্য এই ওয়ার্ডে নানা কাজ করেছেন শকু। নারীরা তার জন্য স্বেচ্ছায় এই প্রচারণা করছেন। ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।