Logo
Logo
×

নগর জুড়ে

১২নং ওয়ার্ডে মিশালের প্রচারণা শুরু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৫২ পিএম

১২নং ওয়ার্ডে মিশালের প্রচারণা শুরু

গতকাল ১২নং ওয়ার্ডে দোয়ার মাধ্যমে ঠেলা গাড়ি প্রতিক নিয়ে কাউন্সিলর প্রার্থী মিশালের প্রচারণা শুরু করেছেন।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নাইম হোসেন মিশালের দোয়া ও মিলাদের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বুধবার বিকেলে খানপুর বাজার এলাকা তার নিজ কার্যালয়ের সামনে এ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি খানপুর বাজার থেকে শুরু করে,রামবাবু পুকুরপাড় হয়ে, খানপুর মেইন রোড, উত্তর চাষাঢ়া দিয়ে ডনচেম্বার এলাকা গুলো গুরে ঠেলা গাড়ি মার্কার মিছিল করে প্রচারণা করা হয়।

 

এসময় কাউন্সিলর প্রার্থী মিশাল বলেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দোয়ার মাধ্যমে প্রতীক পাওয়ার পর আমার নির্বাচনী প্রচারনা শুরু করলাম। প্রচারণার মাধ্যমে আমি প্রতিটি মানুষের ধারে ধারে যাচ্ছি। ভোটাররাও আমাকে অনেক সারা দিচ্ছে। আমাকে নির্বাচিত করলে ১২ নম্বর ওয়ার্ডে কোন সন্ত্রাস, মাদক কারবারি, চাদাঁবাজ থাকবে না। এখান উন্নয়নের জন্য কাজ করে যাবো। আমি ওয়ার্ডবাসির সেবার করার জন্য সেবক হয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আশা করি আপনার আমাকে সহযোগিতা করবেন। সেই সাথে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সন্ত্রাস চাদাঁবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, খানপুর ব্রাঞ্চ জামে মসজিদ কমিটির সভাপতি হানিফ কবির বাবুল,জাহাঙ্গীর কবির খোকন, মনির হোসেন, আনিস হোসেন,মাসুদ তালুকদার, আরিফ হোসেন খান, আমির হোসেন, চিশতি, মামুন হোসেন, মিরাজ হোসেন, বাহার হোসেন, রাব্বি, মামুন খান, আবদুর রশিদ, মোহাম্মদ আলী, রাজিব হোসেন, আরিফ খান, খালিদ সাইফুল্লাহ, হৃদয় হোসেন,মনির হোসেন, মাওলানা রিয়েল, নয়ন খান,রাহাত খান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন