Logo
Logo
×

নগর জুড়ে

১২নং ওয়ার্ডে সেলিম খান,১৩নং ওয়ার্ডে ফয়েজউল্লাহ আওয়ামীলীগ প্রার্থী

Icon

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:০২ পিএম

১২নং ওয়ার্ডে সেলিম খান,১৩নং ওয়ার্ডে ফয়েজউল্লাহ আওয়ামীলীগ প্রার্থী
Swapno

বিএনপির দুই প্রার্থীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড ও ১৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে দুজন প্রার্থীকে সমর্থন দিয়েছে। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় ১২ নং ওয়ার্ডে যুবলীগ নেতা সেলিম খান এবং ১৩ নং ওয়ার্ডে শাহ্ ফয়েজ উল্লাহ ফয়েজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত ওই দুজনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ১৩ নং ওয়ার্ডে বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন। 

 

বিএনপি নেতার পথকে সুগম করার ঘটনায় রবিউল হোসেনকে মহানগর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেন জাহাঙ্গীর কবীর নানক। এবং তার এই ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এসময় জাহাঙ্গীর কবীর নানক ১৩ নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ ফয়েজউল্লাহকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। 

 

একই সাথে যুবলীগ নেতা সেলিম খানকে ১২ নংওয়ার্ডে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তাদের পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং তাদের জয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে ওই বৈঠক থেকে। খোরশেদ ও শওকত হাসেম শকু দুইজনই বিএনপির প্রতিষ্ঠিত নেতা। একটি বিশেষ পক্ষে নেকনজরে থাকায় গত দুই নির্বাচনেও তারা অনেকটা বাধাহীনভাবে জয়ী হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন