Logo
Logo
×

নগর জুড়ে

১৬নং ওয়ার্ডে জনসাধারণের উদ্যোগে বিভা হাসান এর পক্ষে গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:০৩ পিএম

১৬নং ওয়ার্ডে জনসাধারণের উদ্যোগে বিভা হাসান এর পক্ষে গণসংযোগ
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে উন্নয়নের রূপকার, সফল প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান এর পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন সর্বস্তরের জনসাধারণ। এ সময় আফসানা আফরোজ বিভা হাসানের পক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ১৬ই জানুয়ারির নির্বাচনে আনারস প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা সহ দোয়া চাওয়া হয়।

 

গণসংযোগ ও প্রচারণায় সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান এর স্বামী সমাজসেবক হাসান আহাম্মেদ অংশগ্রহণ করে নাসিক ১৬নং ওয়ার্ডের বেপারীপাড়া, পাক্কা রোড, দেওভোগ, ১ ও ২ নং বাবুরাইলসহ আশপাশের এলাকাবাসীর কাছে আনারস প্রতীকে ভোট দেওয়ার আহবান করেন। প্রচারণা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ রকমত, মোঃ কামাল, হাজী সেলিম, মোঃ জিল্লু, মোঃ মোশারফ, মোঃ বাদল, মোঃ হোসেন, মোঃ রাজু, অপু, লিপু প্রমুখ। বর্তমান সফল প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান বিগত সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সকল উন্নয়ন মূলক কাজে মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর পাশে থেকে নগরবাসীর সেবা করেছেন। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জণসাধারণ প্রতি প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান আনারস প্রতীকে ভোট, সমর্থন ও দোয়া কামনা করেন।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন