Logo
Logo
×

নগর জুড়ে

১২নং ওয়ার্ডে হাজী সেলিম খান ঘুড়ি প্রতীক নিয়ে লড়বেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:৩০ পিএম

১২নং ওয়ার্ডে হাজী সেলিম খান ঘুড়ি প্রতীক নিয়ে লড়বেন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে ঘুড়ি মার্কা নিয়ে লড়বেন হাজী সেলিম খান।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সমাজ সেবক হাজী সেলিম খান ঘুড়ি মার্কা নিয়ে লড়বেন। জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী রিটারিং কর্মকর্তা মোসাঃ মাহাফুজা আক্তারের কাছ থেকে ঘুড়ি প্রতীক পেয়ে দিনরাত নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছেন জনতারঢল নামছে। প্রতিদিন ঘুড়ি সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মূখরিত হচ্ছে আশপাশ। শ্লোগান উঠেছে পরির্বতনের। কাউন্সিলর প্রার্থী সেলিম খানকে আওয়ামীলীগ সমর্থন দিয়েছে। সবাইকে ঘুড়ি প্রতীকের পক্ষে কাজ করতে বলেছেন নেতারা।   

 


সমাজ সেবক হাজী সেলিম খান বলেন, আল্লাহ আমাকে নির্বাচিত করলে রোল মডেল হবে এই ১২নং ওয়ার্ড। ২৭টি ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ড সবচেয়ে উন্নয়ন বিমুখ। ওয়ার্ডবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ওয়ার্ডের জনগণের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য। সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। সেলিম আরো বলেন, আমি আপনাদের সুখ দু:খের সাথী হতে চাই। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন