Logo
Logo
×

নগর জুড়ে

মনিরকে ঘুড়ি মার্কায় বিপুল ভোটে বিজয় করার আশ্বাস ভোটারদের

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৭:৪৩ পিএম

মনিরকে ঘুড়ি মার্কায় বিপুল ভোটে বিজয় করার আশ্বাস ভোটারদের
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের  ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনিরুজ্জামান মনির  গতকাল ঘুড়ি মার্কা প্রতীকে এলাকায় ব্যাপক প্রচারণা করেন।

 

গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নাসিক ১৪নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় ঘুড়ি মার্কা প্রতীকের ব্যাপক প্রচারণা করেন সাবেক সফল কাউন্সিলর ও প্যালেন মেয়র মো. মনিরুজ্জামান মনির। এসময় নন্দীপাড়া এলাকায় প্রতিটি ঘরে ঘরে ভোট চাইতে গেলে ভোটাররা কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরকে দেখে দোয়া ও আর্শিবাদ করেন এবং তাকে বিপুল ভোটে বিজয় করার আশ্বাস দেন।

 

এ সময় কাউন্সিলর  প্রার্থী মনিরুজ্জামান মনির ভোটারদের উদ্দেশ্যে বলেন,  আমি ভাল লোক হলে আমাকে একটি ভোট দেবেন, আমার মার্কা ঘুড়ি। আমি বিগত ৫ বছর আপনাদের সেবা করেছি। আমাদের যেই কোন সমস্যা আমাকে বলবেন, আমার যা সামর্থ আছে আমি তা দিয়ে সমস্যা সমাধান করব।   আপনাদের কাছে আমার একটাই চাওয়া আগামী ১৬ জানুয়ারী ঘুড়ি মার্কায় একটি করে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন