গতকাল ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মো: রিয়াদ হাসানকে সমর্থন দিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আহসান আল হোসেন ববি।
১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মো: রিয়াদ হাসানকে সমর্থন দিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আহসান আল হোসেন ববি। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের ২নং বাবুরাইলস্থ রিয়াদের নিজ বাসায় বিশাল মিছিল নিয়ে গিয়ে তাকে সমর্থন দেন ববি। এসময় আহসান আল হোসেন ববি তার সকল কর্মীদের রিয়াদের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন।
তিনি বলেন, আজ থেকে রিয়াদ আর আমি এক। আমাদের মধ্যে আর কোন দ্বিধা দ্বন্দ্ব নেই। আমি রিয়াদকে সমর্থক করছি এবং তার জন্য সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থণা করছি। তিনি আরও বলেন, হিসেবে রিয়াদ আমার জেঠাতো ভাই। আমি চাই, এ সিটি কর্পোরেশন নির্বাচনে রিয়াদ বিপুল ভোটে জয়লাভ করুক।
এজন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রিয়াদের ঘুড়ি মার্কার পক্ষে কাজ করবো। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের চাচা বীর মুক্তিযোদ্ধা হাজী ওয়াবেদউল্লাহ্ সাহেব রিয়াদকে সমর্থন দিয়েছে। তার নির্দেশেই আজ আমরা এক হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, এবার যদি আমরা রিয়াদের জন্য মন থেকে কাজ করি, ইনশাআল্লাহ্ জয় আমাদের হবেই।
এসময় উপস্থিত ছিলেন, মো: মামুন, মো: আলমগীর, মো. আরিফ, মো. রিপন ও মো. লিখনসহ আরও অনেকে। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর (শনিবার) আনুষ্ঠানিকভাবে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসানকে সমর্থন দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদউল্লাহ্।


