আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী শওকত হাসেম শকুকে এলাকাবাসী লাটিম মার্কা প্রতীক তুলে দেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, আমি কাজ করার চেষ্টা করেছি। আপনাদের পাশে থেকেছি। যদি কোন ভুল থাকে বলবেন সেটা ঠিক করে নেব। আপনাদের ভোট, দোয়া ও ভালোবাসা চাই। আরেকবার সেবা করার সুযোগটা চাই।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় শিশু কল্যাণ স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী ৩ বারের সফল কাউন্সিলর শওকত হাশেম শকু।
চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুনুর রশিদ বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক ও বাগে জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি (দায়িত্বপ্রাপ্ত) আবুল হোসেন কামরান, চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আইউব আলী, সামাল সরদার, চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক আরিফ দিপু প্রমুখ। উঠান বৈঠক সঞ্চালনা করেন চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ রিপন।
উঠান বৈঠকে স্থানীয় বয়োজেষ্ঠ্য নারীরা কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বিগত দিনে করোনাকালে কাউন্সিলর শওকত হাশেম শকুর অনবদ্য অবদান তুলে ধরেন বক্তাদের সকলে। আগামী ১৬ জানুয়ারী তাকে আবারো লাটিম প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


