সন্ত্রাসীদের প্রতিহত করবো : সিরাজ মণ্ডল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১২:০৯ পিএম
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৬নং ওয়ার্ডস্থ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে মত বিনিময় করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মণ্ডল। নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নাসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মণ্ডল গণসংযোগ ও প্রচারণাকালে ভোটারদের কাছে প্রতিশ্রুতিমূলক বক্তব্যে বলেন, নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করবো।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৬নং ওয়ার্ডস্থ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে মত বিনিময়ে এসব মন্তব্য করেন। তিনি বলেন, আমার এলাকায় কিছু চিহ্নিত জুট সন্ত্রাসী, চাঁদাবাজ ভূমিদস্যু রয়েছে। যাদের ভয়ে সাধারণ জণসাধারণ আজ আতঙ্কগ্রস্ত। আর দুনিয়ায় বেশিদিন সন্ত্রাসীর রাজত্ব থাকে না। আমি যদি সন্ত্রাস কিংবা চাঁদাবাজ হই আপনারা আমাকে ভোট দিবেন না।
আজ আমি মা বোনদের ও বড় ভাইদের এবং আমাদের সকল মুরুব্বিদের বলে যেতে চাই, আপনারা সকলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করুন। আমি আপনাদের পাশে থাকবো। আমি সকল এলাকাবাসীকে নিয়ে ভোটের মাধ্যমে এ সন্ত্রাসীদের মোকাবেলা করবো।সিরাজ মণ্ডল আরও বলেন, আপনারা যেকোনো সময়, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমি সর্বদাই আপনাদের পাশে আছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই নির্বাচনে বিজয়ী হয়ে আগামীতে এই ৬নং ওয়ার্ডে আপনাদের নিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারি।


