Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ হবে ক্লিন এন্ড গ্রিন সিটি: তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ পিএম

নারায়ণগঞ্জ হবে ক্লিন এন্ড গ্রিন সিটি: তৈমুর

গতকাল সকালে নাসিক ১৮ নং ওয়ার্ডে প্রচারণা করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি জনগণের চাহিদার কারণে নির্বাচনে দাঁড়িয়েছি।

 

আমার মনে হচ্ছে জনগণ তাদের প্রার্থী খুঁজে পেয়েছেন। নারায়ণগঞ্জকে আমরা ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করবো। নারায়ণগঞ্জ শহর হবে সবুজ ও পরিচ্ছন্ন শহর। এর জন্য নারায়ণগঞ্জের প্রতিটি খালি জায়গায় গাছ রোপণ করা হবে। ছাদবাগনের মাধ্যমে মানুষের খাবারেরও যোগান হবে।

 

ছাদবাগান যারা করবে তাদের হোল্ডিং ট্যাক্স কমিয়ে উৎসাহিত করা হবে। বৃহস্পতিবার সকালে নাসিক ১৮ নং ওয়ার্ডে প্রচারণার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। আইভীর নানা অভিযোগের ব্যাপারে তৈমুর বলেন, কোনো অভিযোগ থাকলে সরাসরি বলেন। আমি জনগণের প্রার্থী।

 

আমাকে সর্বস্তরের জনগণের কাছে যেতে হবে। আপনারা যদি এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন সরকারি দলের কথায়। তাহলে ব্যাঘাত সৃষ্টি হবে। ট্যাক্স নিয়ে তিনি মিথ্যাচার করছেন- আইভীর এমন অভিযোগ প্রসঙ্গে তৈমুর বলেন, আমি যা বলি কাগজে কলমে বলি। ডকুমেন্ট ছাড়া কোনোকিছু বলি না।

 

সিটি করপোরেশনের অনেক ডকুমেন্ট আমার হাতে। এখানে যারা ট্যাক্স দেয় তারা জানে কত বেড়েছে ট্যাক্স, করোনাকালে সবকিছু কমলেও নাসিকে ট্যাক্স বাড়ানো হয়েছে। এখানে গণবিপ্লব হতে যাচ্ছে। জনগণের জয় হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন