Logo
Logo
×

নগর জুড়ে

১২নং ওয়ার্ডে হাজী সেলিম খান’র ঘুড়ি প্রতীক এর বিশাল মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৮:২০ পিএম

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ড’র কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক হাজী সেলিম খান এর ঘুড়ি মার্কা প্রতীকের বিশাল মিছিল বের করা হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে খানপুর ১২নং ওয়ার্ডের সেলিম খানের বাড়ির সামনে থেকে মিছিলটি বিভিন্ন স্থান ঘুড়ে ফের প্রার্থী বাড়ির সামনে এসে শেষ হয়।

 

গণসংযোগকালে কর্মী ও সমর্থকদের ঘুড়ি মার্কার শ্লোগানে শ্লোগানে মূখরিত হয় আশপাশ। মিছিলে জনতার ঢল নামে। কাউন্সিলর পদপ্রার্থী হাজী সেলিম খান শত শত কর্মী ও সমর্থক নিয়ে ঘুড়ি প্রতীকের ফেস্টুন- ব্যানারে সু-সজ্জিত হয়ে অত্র ওয়ার্ডের ব্যাপক গণসংযোগ করেন ও নির্বাচনী প্রচার পত্র বিতরণ করেন। এ সময়ে তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলুসহ এলাকার বিশিষ্ট মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকবৃন্দ।  
সমাজ সেবক হাজী সেলিম খান বলেন, আপনারা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। যাতে আপনারা নাগরিক সুবিধাগুলো পান। ওয়ার্ডবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই এবার ওয়ার্ডবাসী পরিবর্তন চায়। আল্লাহ আমাকে নির্বাচিত করলে প্রথমেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে। লেখাপড়ারসহ নতুন প্রজন্মকে খেলাধূলায় অব্যস্থ করা হবে। মাদকমুক্ত ওয়ার্ড করাই হবে আমার মুল লক্ষ। সেলিম আরো বলেন, আমি আপনাদের সুখ দু:খের সাথী হতে চাই। এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন