১১নং ওয়ার্ড এম সার্কাস এলাকাবাসীর পূর্ন সমর্থন পেলেন সেলিম আহমেদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৮:২৩ পিএম
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব সেলিম আহমেদ হেনা ট্রাক্টর প্রতীক নিয়ে এম সার্কাস এলাকাবাসীর সাথে উঠান বৈঠক করেছেন।
শুক্রবার ( ৩১ ডিসেম্বর ) সন্ধ্যায় ১১নং ওয়ার্ডের এম সার্কাস এলাকাবাসীর আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময়ে এম সার্কাস এলাকাবাসী কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদ সেনাকে পূর্ন সমর্থন দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী করার আশা ব্যক্ত করেন।
উঠান বৈঠকে সেলিম আহমেদ হেনা বলেন, আমি আপনাদের সমর্থন নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোট হলো আপনাদের মূল্যবান সম্পদ। এই ভোটটি অবশ্যই সত্য ও যোগ্য ব্যক্তিকে দিবেন। আমাকে যদি যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ নিবার্চনে বিজয়ী সবধরনের নাগরিক সুবিধাসহ একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড হিসেবে এই ওয়ার্ডকে গড়ে তুলব।
বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ মঞ্জুর সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট শ্রমিক সিরাজুল হক, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, এম সার্কাস এলাকার বিশিষ্ট সমাজসেবক হালিম বেপারী, মজিবুর রহমান, আমির হোসাইন, কাইয়ুম কমিশনার, তৈয়ুব আলী সরদার, সেলিম ভাই, শাকিল খন্দকার, মামুন হোসাইন, হৃদয়, ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ এবং নারী ভোটারা ।


