Logo
Logo
×

নগর জুড়ে

সরকারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি সমিতির বর্ষ বিদায়-বরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৮:৫২ পিএম

সরকারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি সমিতির বর্ষ বিদায়-বরণ
Swapno

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে বর্ষ বিদায় ও বর্ষ বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার ( ৩১ ডিসেম্বর ) সন্ধ্যায় ইসদাইর ফরিদা ভবন সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে উপস্থিত অতিথিদের  সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

জেলা চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতি সভাপতি মো. বদিউজ্জামানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সাউদ নূর এ শফিউল কাদের'র  সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি প্রাণ কৃষ্ণ চন্দ চন্দ্র, বিশেষ অতিথি অতিরিক্ত মহাসচিব মো. আজিম, যুগ্ম মহাসচিব খন্দকার ফিরোজ হোসেন, বাংলাদেশ ট্রাক্সেস এ্যামপ্লীয়াজ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সহ- সভাপতি আলহাজ্ব লোকমান আহমেদ। এছাড়াও জেলা সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারি সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন