Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক ১৪নং ওয়ার্ডে সফি উদ্দিনের লাটিম মার্কার গণজোয়ার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৪২ পিএম

নাসিক ১৪নং ওয়ার্ডে সফি উদ্দিনের লাটিম মার্কার গণজোয়ার
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডে জন্যপ্রিয় কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী সফি উদ্দিন প্রধান লাটিম মার্কা প্রতীকে বিশাল মিছিল ও গন সংযোগ করেন।

 

গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নাসিক ১৪নং ওয়ার্ডের নন্দীপাড়া ডি.এন.রোড এলাকা শুরু করে লাটিম মার্কা প্রতীকের বিশাল মিছিল করেন ১৪নং ওয়ার্ডে সফল কাউন্সিলর ও করোনা যোদ্ধা মো.সফিউদ্দিন প্রধান।

 

এ সময় মিছিলটি নন্দীপাড়া ডি.এন.রোড কাউন্সিলরের কার্যালয় থেকে শুরু করে ১৪নং ওয়ার্ডের গোয়ালপাড়া, বোয়ালি খাল, ভূইয়ার বাগ, দাতাসড়ক, পানি ট্যাংকী, দেওভোগ আখড়া, পালপাড়া ঘুরে মিছিলটি আবার পূর্ণরায় নন্দীপাড়া ডি.এন.রোড এলাকায় এসে শেষ করে।

 

এসময় মিছিলটিতে অত্র ওয়ার্ডের ময়-মুরব্বী,মসজিদ কমিটি,বীর মুক্তিযোদ্ধা, পঞ্চায়েত কমিটি সহ এলাকার যুব সমাজ ও সর্বস্তরের লোক মিছিলটিতে যোগদান করেন। এসময় মিছিলটিতে লাটিম মার্কা প্রতীকের  শ্লোগানে  পুরো ওয়ার্ডে গণ জোয়ার উঠে।

 

এলাকাবাসীরা জানান আগামী ১৬ জানুয়ারী সফিউদ্দিন প্রধানকে লাটিম মার্কায় ভোট দিয়ে পূর্ণরায় আবার কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন