১১নং ওয়ার্ডে’র তল্লা রেললাইন রিয়েল’র উঠান বৈঠক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৮:১০ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এ. বি. এম. সাইফুল হাসান রিয়েল এর ঠেলাগাড়ী প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে তল্লা রেল লাইন এলাকায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদের সভাপতিত্বে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
এ সময় হেলাল বলেন, সাইফুল হাসান রিয়েল একজন তরুন সমাজ সেবক ও খানপুর এলাকার কৃতি সন্তান। শিক্ষিত মার্জিত পরিশ্রমী একজন সমাজ সেবক। করোনার মহমারী সময়ে ও আপনাদের পাশে ছিল এখননো আছে। তাই এলাকার উন্নয়নে রিয়েলকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে নির্বাচত করে সেবা করার সুজোগ করে দিবেন আপনারা। অবহেলিত এই ওয়ার্ডের জন্য রিয়েল এর বিকল্প নেই। এসময় তল্লা রেল লাইন এলাকার ভোটাররা রিয়েলকে সমর্থন দিয়ে বলেন, সুখে দুঃখে রিয়েল ভাইকে আমরা কাছে পাই। তাই আমারা রিয়েল ভাইকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন। কাউন্সিলর প্রার্থী রিয়েল বলেন, ১১নং ওয়ার্ডের জনগণের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য। বিগত দিনে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব। আল্লাহ আমাকে নির্বাচিত করলে মাদক মুক্ত সমাজ গঠন করা হবে। নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্ভস্ত করা হবে। অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে মেহনতী মানুষের ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
উপস্থিত ছিলেন, মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান লিটন, সমাজ সেবক তোফাজ্জল হোসেন, টুক্কু, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসিমা মাহমুদ, জামান, রানা, সজল, জনিসহ এলাকার বিশিষ্ট মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকবৃন্দ।


