Logo
Logo
×

নগর জুড়ে

শহরে আইভীর পক্ষে জেলা আওয়ামী লীগের প্রচারণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:১৯ এএম

শহরে আইভীর পক্ষে জেলা আওয়ামী লীগের প্রচারণা
Swapno

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণা ও মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

শনিবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আইভীর পক্ষে ভোট চেয়ে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া হয়ে ডিআইটি ঘুরে ২নং রেলগেইটে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ বাদল, সহসভাপতি আরজু ভূইয়া, আদিনাথ বসু, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সাবেক নারী সংসদ হোসনে আরা বাবলী প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন