সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সমমনা সংগঠনের সাথে নাগরিককমিটির মতবিনিয়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:২৪ এএম
গতকাল বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সামনে ১৬ জানুয়ারি ২০২২ অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে সমমনা বিভিন্ন সংগঠনের সাথে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনের সামনে ১৬ জানুয়ারি ২০২২ অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে সমমনা বিভিন্ন সংগঠনের সাথে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এড. জাহিদুল হক দীপুর সঞ্চালনায় জেষ্ঠ সহ সভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ও মানবাধিকার সংগঠক ফরিদা আক্তার, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ি, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলা সম্পাদক এড. আওলাদ হোসেন, সমমনা সামাজিক সংগঠনের সভাপতি সালাহউদ্দিন আহমেদ প্রমূখ। রফিউর রাব্বি বলেন, আমাদের এ নগরকে নিরাপদ ও বাসযোগ্য রাখার লড়াইয়ে আমাদের সাথে সামনে থেকে লড়াই করছেন ডা. সেলিনা হায়াত আইভী। তিনি কোন অপশক্তির সাথে আপোষ করেন নি।
দুর্বৃত্তদের রক্তচক্ষুকে ভয় পান নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পরে তিনি বিগত দশ বছরে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্বেও নগর ও নগরবাসীর উন্নয়নে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছেন। অনের কাজই আজ দৃশ্যমান, অনেক গুলো চলমান রয়েছে। ফরিদা আক্তার বলেন, একজন নারী হয়ে আইভী যে সাহসিকতার সাথে প্রতিপক্ষের সকল প্রতিবন্ধকতা ঠেলে কাজ করে চলেছে, তা উদাহরণ যোগ্য। তার উন্নয়ন আজ দুশ্যৃমান। মাহাবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জকে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করার সংগ্রাম করে যাচ্ছেন আইভী।
আজকে নারায়ণগঞ্জ নিরাপদ রাখার প্রয়োজনে, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীদের হাত থেকে নারায়ণগঞ্জে মানুষকে রক্ষা করার জন্য আইভীকে নির্বাচিত করা সময়ের দাবী। আওলাদ হোসেন বলেন, আজকে নিজেকে যিনি মজলুম নেতা বলে জাহির করছেন, নারায়ণগঞ্জের মানুষ তাকে সে ভাবে চেনে না। বিগত ত্রিশ বছরে নারায়ণগঞ্জে মানুষ দেখে নাই তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিবাদ করেছেন, এখানে এত হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব- অথচ আমরা কখনো দেখিনাই তিনি কখনো এর বিরুদ্ধে কোন টু-শব্দ করেছেন। সমাবেশে সকল বক্তা মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে নির্বাচনী গণসংযোগ করেন বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।


