Logo
Logo
×

নগর জুড়ে

সরকারকে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে, তা কোনোদিনও সম্ভব না’ : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:২৭ এএম

সরকারকে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে, তা কোনোদিনও সম্ভব না’ : আইভী

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী গতকাল ৩নং ওয়ার্ড সানারপাড়, মুক্তিনগর, নয়াআঁটি ও ৪নং ওয়ার্ড শিমরাইল সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকের ব্যাপক গণ সংযোগ করেন। ছবি তুলেছেন মেহেদী হাসান।

Swapno

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এটাই স্থানীয় সরকার নির্বাচন। আপনারা নৌকা মার্কায় আইভীকে ভোট দিলে এমন না যে দেশের পরিবর্তন হয়ে যাবে। এবং না যে আপনারা সরকারকে সরাইয়া দিবেন। এই কারনে আমি এই কথাটা বলছি আজকে যারা হাতি মার্কায় নির্বাচন করছে  রব উঠেছে তারা সরকারকে ধাক্কা দিয়ে সরাইয়া দিবে তা কোনোদিন সম্ভব না। এটা শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন।

এখানে মেয়র নির্বাচন ও কাউন্সিলর নির্বাচন। এখানে জাতীয় নির্বাচন না যে আপনারা একেবারে মার্কা দেখেই ভোট দিবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো। স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রতীক নৌকা, নৌকা মার্কা ইনশাআল্লাহ আপনারা আমাকে ভোট দিবেন। আমি জানি আপনাদের এলাকায় দাবি একটি বড় খেলার মাঠ নাই। আপনাদের আমাকে বহুবার একটি কথা বলেছেন এখানে একটি বড় কবরস্থান নাই। আমরা চেষ্টা করব জায়গায় এককর করে হলো একটি বড় কবরস্থানের ব্যবস্থা করার জন্য। আর একটি মাঠ ও একটি হসপিটাল। আমার সিটি করপোরেশন এলাকায় চারটি হসপিটাল রয়েছে। এরমধ্যে নদীর উপর বন্দরে দুটি সিদ্ধিরগঞ্জে  একটি এবং শহরে একটি। আমরা ৮নং ওয়ার্ডে একটি করার চিন্তা ভাবনা করছে কিন্তু জায়গা নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেখানে যেখানে জায়গা নেই সেখানে জায়গা এককর করে হলেও খেলার মাঠ করতে হবে। এবং উন্নয়নমূলক কাজ গুলো করতে হবে। তাই আপনারা ভয় পাবেন না যা যা নাই তা অবশ্যই করে দেবো। ইনশাল্লাহ নৌকা মার্কায় ভোট দিন আমাকে জয়যুক্ত করুন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে।  গতকাল নাসিক ৩নং ওয়ার্ড সানারপাড়, মুক্তিনগর, নয়াআঁটি ও ৪নং ওয়ার্ড শিমরাইল সহ বিভিন্ন  এলাকায় ঘুরে ঘুরে নৌকা প্রতীকের ব্যাপক গণ সংযোগকালে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন,  গত ২০১৬ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমাকে নৌকা মার্কা দিয়েছিলো। সেই প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আপনারাও আমাকে সেই প্রতীকে অত্র এলাকা থেকে ভোট দিয়ে বিপুল ভোট দিয়েছিলন। আমি আপনাদের এই ৩নং ওয়ার্ড এলাকায় প্রায় একশ কোটি টাকার কাজ করেছি। এই টাকা আপনাদের ট্যাক্সের টাকা। বিগত পাঁচ বছর আমি আপনাদের হাতে পাঁচ থেকে ছয় কোটি টাকা ট্যাক্স পেয়েছে কিন্তু আমি কাজ করেছি এঅশ কোটি টাকার। আমাকে এই টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যেহেতু আমি জননীতির শেখ হাসিনার মার্কা নিয়ে নির্বাচন করি আপনাদের ভোটে আমি মেয়র হই মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু আপনাদের কাছে প্রতিশ্রুতি থাকে । আপনারা যে কাজগুলো চাচ্ছেন তিনি টাকা-পয়সা মেয়রকে দেয় বলে কিন্তু এই কাজগুলো হচ্ছে। তার জন্য আমি অনেকগুলো কাজ করে দিতে পেরেছি।

তিনি আরো বলেন, আপনাদের কাউন্সিলর বাদল সাব কিন্তু বলেছেন এখানে কি কি কাজ হয়েছে। আমি কোন প্রতিশ্রুতি দিতে চাইনা একটা কথা বলতে চাই । আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন আল্লাহ যদি চায় আমাকে মেয়রের চেয়ারটি আবারও দান করে আমি দলমত নির্বিশেষে সকলের কাছে বলব । আমি যখন কাজ করেছি কোন দল দেখিনি। আমি দেখিনি আওয়ামী লীগ দেখিনি বিএনপি। অত্র এলাকার যে যখন গিয়েছিলেন আমি চেষ্টা করছি সকলের সাথে কথা বলতে। এবং আমি কাজগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি আপনাদের কাছে আমার ভোট চাওয়ার দাবি আছে। আপনি যে দলই করেন না কেন।


মেয়র আইভী আরও বলেন, আমি কাজ ছাড়া অন্য কোন কিছু বুঝিনা। আমি কখনো দলবাজি করিনি। আমি আমার ধার্মিক ভাইদের কে বলতে চাই দেখেন নৌকার জন্য আমাকে ভোট দিবেন না এটা হতেই পারে না। এই নৌকা বিজয়ের নৌকা এই নৌকা আওয়ামী লীগের নৌকা এই নৌকা ৭১এর নৌকা। তদ্রূপ এই নৌকা ধর্মীয়ভাবে নুহ ( আ:) এর নৌকা। নুহ ( আ:)  যখন নীল নদী পাড়ি দিতে ছিলো ওই নৌকায় কিন্তু হাতি ঘোড়া ভাল্লুক মানুষ সবাই উঠেছিল। কিন্তু নৌকা কিন্তু ডুবে নাই নৌকা কিন্তু পার হয়ে গেছিল। আজকে যারা বলে নৌকা হাতি হাতি উঠিয়ে দিবে দিবে তা কোনদিনই সম্ভব না।  সুতরাং এই নৌকা নূহ ( আ: ) এর নৌকা নৌকা মাওলা আলীর নৌকা। আপনারা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখেন তাহলে কিন্তু নৌকার বরকত অনেক বেশি। সুতরাং আপনাদের কাছে দাবি করে গেলাম বিজয়ের নৌকা ৭১ সালের নৌকা , উন্নয়নের নৌকা, নূহ ( আ: ) নৌকা, মাওলা আলী শেরে খোদা নৌকা।  সেই নৌকায় আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ এবং আমাকে জয়যুক্ত করবেন। আমি যেভাবে সহজ সরলভাবে মা বোনদের সাথে মিশেছে । রিক্সা ও গাড়ি থামিয়ে ফেলেছিলেন আপনারা সেই জায়গায় দাড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি। নারায়ণগঞ্জ শহরে কেউ বলতে পারবেন আমি কারো প্রতি জুলুম করেছি, চাঁদাবাজি করেছি সন্ত্রাসী করেছি খুন করেছি। সহজ-সরল ভাবে চলাফেরা করেছি। সিটি কর্পোরেশনের একটি টাকা পয়সার সাথে আমার লেনদেন নাই। সৎভাবে জীবন-যাপন করেছি। শুধু পাঁচ বছর পর আবারও আমি আপনাদের কাছে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছে সুতরাং যতই বাধা আসুক না কেনো আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই গেলাম।

নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল সভাপতির বক্তব্যে বলেন, আমার ওয়ার্ডে মাননীয় প্রধান মন্ত্রীর ফান্ড  ও মেয়র আইভীর সহযোগিতায় ৩০০শ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। তাই আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে আইভীকে মেয়র বানানোর আহবান জানান তিনি।

গণসংযোগ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি শাহজালাল বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন