বঙ্গবন্ধুর হত্যায় জড়িত পরিবারকে মানুষ চায়না : মিশাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নাইম হোসেন মিশালের ঠেলা গাড়ি মার্কা প্রচারণায় উঠান বৈঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর হত্যায় জড়িত পরিবারকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নাইম হোসেন মিশালের ঠেলা গাড়ি মার্কা প্রচারণায় উঠান বৈঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর চাষাঢ়া মিশনপাড় এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিলর প্রার্থী মিশাল বলেন, আল্পনা রাসুল রাতের বেলা ঘুরে মানুষের সুখ দুঃখের খবর নিতেন। ঠিক তেমনি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করলে আমিও মানুষের কাছে এসে সেবা দিয়ে যাবো।কোন মানুষকে আমার কাছে যেতে হবে না। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ দিয়েছে আমি আমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করবেন।
তিনি বলেন, আমি কাউন্সিলর নয় আপনাদের খেদমত করতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করে একবার সেবা করার সুযোগ দেন। দেখবেন এই ওয়ার্ডে কোন অপরাধী অপরাধ করে পার পাবে না। সেই সাথে এখানকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেই ভাবে কাজ করবো। এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন মূলক কাজ গুলো করবো। জনপ্রতিনিধি যে হয় তার উপর বিরাট দায়িত্ব অপির্ত হয়। আর এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। জনগনের সেবা করাই হলো সবচেয়ে বড় দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন, মিশন পাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন,কামামল হোসেন, ফাহাদ বিন জয়নাল, আলাউদ্দিন আহমেদ, মহসিন মিয়া,আতিক বেপারি, রফিক উদ্দিন, নাজির হোসেন বাবুল, বরকত উল্লাহ, বেলাল খান রাতুল, আব্দুল্লাহ ইউসুফ আলগির কবির বকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


