জয়ী হলে ১২নং ওয়ার্ড হবে আধুনিক : শকু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৬:৫৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লাটিম প্রতীকের শওকত হাসেম শকু বলেছেন, আপনাদের ভোটে জয়ী হলে এই ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো। আপনাদের মূল্যবান ভোট দিয়ে প্রতিবার আমাকে বিপুল ভোটে জয়ী করিয়েছে এই মিশনপাড়া এলাকাবাসী। আপনাদের প্রতিটি বিষয়ে আমার ও আমার পরিবারের মুখস্থ। আপনাদের এই এলাকা অবহেলিত ছিল, সেই এলাকা এখন বড় বড় ভবন নির্মাণ হচ্ছে। আমাকে পুনরায় জয়ী করা হলে আপনাদের যে কোন সেবাই নিয়োজিত থাকবো। তিনি আরো বলেন, মহামারী করোনা সময় আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের ঘরের ঘরের খোজখবর নিয়েছি। এই ওয়ার্ডে রয়েছে খানপুর হাসপাতাল, সেটা সরকার করোনা হাসপাতালে রূপ দিয়েছিল। অনেকে রোগী ভর্তি ও মৃত রোগীদের সংগ্রহ গোসল দাফনে আমার টিম সব সময় দায়িত্ব পালন করেছে। আপনাদের অনেক সময় করোনা বিষয় পরামর্শ দিয়েছি।
শকু বলেন, এবার আমাদের স্লোগান হবে দিন বদলের মার্কা, লাটিম মার্কা। সবাই আমার ব্যর্থতাকে তুলে ধরবেন। গঠনমূলক আলোচনা হলে সেখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারি। পুরো ১২নং ওয়ার্ডে আমরা অনেক কাজ করেছি। এমপি সেলিম ওসমান তার নিজস্ব ফান্ড থেকে প্রায় ১ কোটি টাকা আমাদের উন্নয়নের জন্য দিয়েছিলেন। সেগুলো আমরা এলইডি বাতি, সাবমারসিবল কলসহ নানা কাজ করেছি। নিজের ভোট এবার নিজে বের করে নিজেই দিব। আগে ভোটার স্লিপ দিতে হতো তার জন্য অপেক্ষা করতে হতো। আমার এ্যাপস চলে আসবে আপনাদের কাছে। এবার আমরা ডিজিটাল ওয়ার্ড করবো এটাই আমার অঙ্গীকার। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার লাটিমও সবার। সবাই আমার জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে আছি আমি আপনাদের সেবা করবো, ভোট চাই আমার জন্য। রোববার (২ জানুয়ারি) বাদ আসর মিশনপাড়ায় এলাকাবাসীর এক উঠান বৈঠকে তিনি একথা বলেন।
ব্যবসায়ী জাহিদ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফকরুল ইসলাম মজনু, মোঃ আরিফ দীপু, ইশবাল আহম্মেদ শ্যামল, সাবেক কমিশনার আজহার হোসেন, মোঃ আব্দুস সামাদ, জহির আহম্মেদ সোহেল, মোসলে উদ্দিন খোকন, তানসেন আহম্মেদ, মাহবুব আলী সুমন, জহির আহম্মেদ সোহেল, হুমায়ূণ কবির ভূইয়া, মোঃ মোতালেব, মোঃ আব্দুর জলিল, ফয়েজ উদ্দিন বাদল, অহিদুর রহমান, ফারুক আহম্মেদ রিপন ও শকু’র সহধর্মিনী দিপা হাসেম প্রমুখ।


