উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন : হাজী রহমত উল্লাহ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৭:১১ পিএম
জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ফতুল্লা থানা বিসিক শাখার সভাপতি হাজী মোঃ রহমত উল্লাহ বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ২রা জানুয়ারী রবিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর বিভিন্ন স্থানে নির্বাচনী গণ সংযোগ শেষে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জের গণ মানুষের নেতা এ.কে.এম শামীম ওসমানের নির্দেশে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সর্বস্তরের ভোটারদের নিকট উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন। আশাকরি আগামী ১৬ই জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
এসময় গণসংযোগ করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি নূর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, সদস্য সচিব মোঃ কামাল হোসেন,মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ফতুল্লা থানা সাধারণ সম্পাদক হেলেনা খাতুন জয়া, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, মোঃ ইসলাম,সহ-সভাপতি নুরুল ইসলাম, মোঃ বাহাদুর সহ স্থানীয় নেতৃবৃন্দ।


