ভোটের জন্য শুধু টাকা নয়, গালিও দেয় : সাগর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:২৬ এএম
গতকাল বন্দরের শান্তিনগর এলাকায় নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ফয়সাল মোহাম্মদ সাগর।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের বন্দরের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফয়সাল মোহাম¥দ সাগর বলেছেন, নির্বাচনে যার টাকা দিয়ে ভোট কিনেন, তারা কিন্তু মনের খুশিতে টাকা দেয় না। তারা টাকা দেয়, তার সাথে সাথে আবার গালিও দেয়। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের কাছ থেকে আপনারা চা-পান খাইলেন তা ভিন্নতর বিষয়।
গতকাল সোমবার ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জনগণ ভালবাসায় ভোট দিতে চান, নাকি টাকার বিনিময়ে ভোট দিতে চান জানতে চেয়ে বলেন, নির্বাচনের টাকা দিয়ে লোকজন কিছুই করতে পারে না।
আবার অনেকে ভোট দেওয়ার জন্য ধর্মীয় গ্রন্থ দিয়ে প্রতিজ্ঞাও করায়। আপনারা অনেকে হয়তো পরিস্থিতির কারণে সেই কাজ করেছেন। তবে এই নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোন বিষয় নাই, এখন ডিজিটাল যুগ, মিডিয়ার যুগ। আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী, তাই নারীদের উপর কেউ আঘাত করবে সেটা এবার সম্ভব হবে না। আপনারা নির্ভয়ে আপনাদের ভোট প্রদান করবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আজিজুল হাকিম মেম্বার, সাহাবুদ্দিন মিয়া, মো. আরমান, শরিফ সিদ্দিকী, নাছির উদ্দিন, সাংবাদিক আমির হোসেন, মানিক মাহমুদ, দেলোয়ার হোসেন মুদিল, রোকনুজ্জামান, তোফাজ্জল হোসেন পান্ডব, আসাবুদ্দিন মাষ্টার, মহিউদ্দিন, মো. আলী, ইউনুছ মিয়া, হাসান, রব মিয়া, জাহানারা বেগম, মো. সুমন, আল-আমিন, মো. রাজন, আকরাম প্রমুখ।


