১৪নং ওয়ার্ডে মনিরের ঘুড়ি মার্কার নির্বাচনী উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:২৯ এএম
নাসিক ১৪নং ওয়ার্ডে ঘুড়ি মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডে ঘুড়ি মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল (৩ জানুয়ারী) সোমবার বিকেল ৪টায় নাসিক ১৪নং ওয়ার্ড দাতাসড়ক এলাকায় জাগো ডি.এস সংগঠনের আয়োজনে কাউন্সিলর প্রার্থী মো.মনিরুজ্জামান মনির এর নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই, আগামী ১৬ তারিখ আমার ঘুড়ি মার্কায় আপনাদের মূল্যবান একটি ভোট দেবেন। আপনাদের মা,বোনদের কোন সমস্যা হলে আমাকে বলবেন আমি সমস্যা সমাধান করব।
আপনাদের ভাই, চাচা, মামা, ভাতিজা যেই হিসেবেই হোক আমি যদি ভুল করে থাকি আমাকে আল্লাহ রসতে ক্ষমা করে মাফ করে দেবেন এবং আগামী ১৬ তারিখে আমার ঘুড়ি মার্কায় একটি ভোট দিন।


