বৃহত্তর চাঁনমারীবাসী উঠান বৈঠক সমাবেশে পরিণত : শকু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৩১ এএম
গতকাল বাদ মাগরিব বৃহত্তর চাঁনমারী এলাকাবাসীর এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকু।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লাটিম প্রতীকের শওকত হাসেম শকু বলেছেন, ২০০৩ সালের ১৬ জানুয়ারী আমাকে প্রথম আপনারা নির্বাচিত করে ছিলেম। তখন ছিল আমার মই মার্কা, এরপর আমাকে আর পিছনের তাকাতে হয়নি।
এখন ১৬ জানুয়ারী ফের আপনাদের মাঝে এসেছি, ডিজিটাল মার্কা লাটিম নিয়ে। উন্নয়নের মার্কা লাটিম মার্কা, এই মার্কায় আপনারা সকলে ভোট দিবেন। আপনারা অনেক দাবি তুলেছেন, সেগুলো আমি নির্বাচিত হলে বাস্তবায়নে চেষ্টা করবো। আমি সব সময় অনুষ্ঠানে বলি, আমার ব্যর্থতা আপনারা তুলে ধরবেন, আমি শুধরাতে পারি। সেগুলো আমি সমাধান দেয়া চেষ্টা করবো, উত্তর দেয়া চেষ্টা করবো। উকিল পট্টি রাস্তাটি নিয়ে আপনাদের অনেক দাবি শুনেছি।
আমাকে মন্টু ভাই কয়েকবার বলেছে, আমি ইঞ্জিনিয়ার এনেছিলাম পরিদর্শন শেষে রাস্তা পাশে ড্রেনটি ইউনিয়ন পরিষদের ড্রেনের সাথে সংযুক্ত করে টেন্ডারে পাঠানো হয়েছে। সম্ভব্যত আনুমানিক ৪০ লাখ টাকা মত হবে খরচ। আমি যদি কাউন্সিলর নাও থাকি, তারপরও টেন্ডারে প্রথম সিরিয়ালে থাকবে এই উকিলপট্টি রাস্তা ড্রেনের কাজ। চাঁনমারী এলাকাটি অবহেলিত ছিল, এটা উন্নত করার জন্য ইতিমধ্যে মাষ্টারপ্ল্যান করা হয়েছে। ষ্টিট লাইটের জন্য ইসদাইর ও চাঁনমারী এলাকায় নতুন ক্যাবল লাইন করা হচ্ছে। ৩/৪ মাসের মধ্যে এই চাঁনমারী রাতে বেলায় দিনের আলো মত ঝিলমিল করবে। তিনি বলেন, এই ওয়ার্ডটি বিশেষ ভাবে আলোচিত হচ্ছে, নামীদামি স্কুল, ষ্টেডিয়াম, হাসপাতাল রয়েছে।
চ্যালেঞ্জের মধ্যে মেগা প্রকল্প বাস্তবায়ন নেয়া হবে। ৮৪ লাখ টাকা ব্যয়ে খানপুর, বাগে জান্নাত, ডন চেম্বার ও হাসপাতালে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। চাঁনমারীতে একটি নলকূপ ব্যবস্থা করবো। আপনারা জানেন, আমার মার্কা লাটিম মার্কা। এখন কিন্তু সিল মারা সময় না, ইভিএম মাধ্যমে ভোট নেয়া হবে। আপনার আঙ্গুল ছাপের মাধ্যমে ভোট দিবেন। এই চাঁনমারী বাসী কাছে আমি ভোট ও দোয়া চাই। সোমবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব বৃহত্তর চাঁনমারী এলাকাবাসীর এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। শকু’র স্ত্রী দিপা হাসেম বলেন, আপনারা যে কনকনে শীতের মধ্যে এসেছেন আপনাদের শুভেচ্ছা জানাই।
আপনারা ১৬ই জানুয়ারী লাটিম মার্কায় শকু-কে বিজয়ী করে আনলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। বারেক সর্দার,উপস্থিত ছিলেন, হাজী সেলিম, হাজী মোস্তাফিজ, হাজী দিল মোহাম্মদ দাউদ, এসএম আক্তারুজ্জামান, ডা.হায়দার আলী, পরমানিক, বৃহত্তর চানঁমারী ১২নং ওয়ার্ড বাসিন্দা রাবিয়া খাতুন, তসলিম সর্দার, মোঃ জাহীদ হোসেন, আব্দুল মিয়া প্রমুখ। উপস্থাপনা করেন মোঃ মোজাম্মেল হক চৌধুরী।


