আরজু ভূঁইয়ার নেতৃত্বে আইভীর পক্ষে প্রচারণা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৪৩ এএম
গতকাল আওয়ামী লীগের প্রার্থী আইভীকে বিজয়ী করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া’র নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা মার্কায় ভোট চেয়ে নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহর ইসলামিয়া সুপার মার্কেট, ফুলহর, চাঁপাতলী ও মুরাদপুর এলাকায় গণসংযো
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া’র নেতৃত্বে (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা মার্কায় ভোট চেয়ে নাসিক ২৭নং ওয়ার্ডের ফুলহর ইসলামিয়া সুপার মার্কেট, ফুলহর, চাঁপাতলী ও মুরাদপুর এলাকায় গণসংযোগ ও মিছিলের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।
তাছাড়া এসময় ডাঃ সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফল্যাট বিতরণ করা হয়েছে। উক্ত প্রচারণায় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক ইসহাক মিয়া, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ভূঁইয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রনি, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন বাবলু, যুবলীগ নেতা মফিজুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থক মো: শাহীন আহম্মেদ ও শরাফত আলী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত প্রচারণায় অংশ নিয়েছেন।


